1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি গ্রেফতার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পঠিত

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ত্রিশাল থানাধীন ধলা মধ্যপাড়া এলাকায় মো. মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের দুই ছেলে—আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫)-কে মোবাইল চুরির সন্দেহে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় স্থানীয় কয়েকজন ব্যক্তি।
অভিযোগ রয়েছে, ১নং আসামি মিজানুর রহমান সুজনসহ আরও কয়েকজন শিশু দুটিকে একটি পুকুরে নিয়ে গিয়ে মারধর করে। একপর্যায়ে তাদের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। এছাড়া নির্যাতনের অংশ হিসেবে শিশুদের রাস্তার পাশে থাকা ময়লাযুক্ত পানি জোর করে পান করানো হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং জনমনে ক্ষোভের জন্ম দেয়।
বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় ৪ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে গাজীপুর এলাকা থেকে এ ঘটনার প্রধান আসামি মো. আব্দুল্লাহ আল মাসুম (২৮)-কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের পিতা বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৩, তারিখ: ০৩/০৪/২০২৬ খ্রিষ্টাব্দ। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৪২/৩২৩/৩০৭/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
— ময়মনসিংহ জেলা পুলিশ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ