1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাঁইগাছা বাজারে সুবর্ণা জুয়েলার্সের উদ্যোগে ১৫০ জনকে উন্নত মানের শাড়ি বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাঁইগাছা বাজারে সুবর্ণা জুয়েলার্সের উদ্যোগে ১৫০ জনকে উন্নত মানের শাড়ি বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পঠিত

হাফিজুর রহমান বাগমারা প্রতিনিধি:

আজ ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার সকাল ১০:০০ টার সময় বাঁইগাছা বাজারে অবস্থিত সুবর্ণা জুয়েলার্সের পরিচালক মোঃ বজলুর রশিদ তার নিজ গ্রাম ০৭ নং বাসুপাড়া, ০৮ নং ওয়ার্ডসহ আশেপাশের গ্রামের প্রায় ১৫০ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে উন্নত মানের শাড়ি বিতরণ করেন।
এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন “সহায়ক হাত” সামাজিক সংগঠনের পরিচালক মোঃ রাসের আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আঃ জলিল প্রামানিক, মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ জাকারিয়া (কীটনাশক ব্যবসায়ী, বাঁইগাছা কুতুবপুর মোড়) এবং বজলুর রশিদের বড় মেয়ে মোছাঃ সুবর্ণা। এছাড়াও অত্র এলাকার অনেক স্থানীয় বাসিন্দা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় মোঃ বজলুর রশিদ (বজলু মিয়া) বক্তব্যে বলেন, “আমি এক সময় অসহায় ছিলাম, তাই এই কষ্ট ও যন্ত্রণা আমি খুব ভালোভাবে বুঝি। সেই কারণেই মানুষের পাশে দাঁড়ানোর এই ছোট্ট উদ্যোগ নিয়েছি। যতদিন বেঁচে থাকবো, ততদিন আপনাদের পাশে থাকার চেষ্টা করবো এবং এই কার্যক্রম চালিয়ে যাবো।”
উপস্থিত বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটায় এবং সমাজে সহমর্মিতা ও সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করে।
এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ