1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮১ বার পঠিত

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ : মান্দা উপজেলার প্রসাদপুর এলাকায় অবস্থিত প্রসাদপুর দারুল উলুম কওমি মাদ্রাসা ও আহসান হাবিব শিশু সদনে চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর পুত্র রফিকুল ইসলাম (৪৫) বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাহরির ভাত রান্নার উদ্দেশ্যে দায়িত্বপ্রাপ্ত হুজুর রান্নাঘরে গেলে এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান। ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে চিৎকার দিলে মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে উত্তেজিত জনতার হাতে তিনি মারধরের শিকার হন।
মাদ্রাসার মহাতামিম মাসুদুর রহমান জানান, সংবাদ পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে তিনি মাদ্রাসায় গিয়ে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ