1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পর্যায়ে শাপলা কাব ও পিএস মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পর্যায়ে শাপলা কাব ও পিএস মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল, জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
বাংলাদেশ জাতীয় স্কাউটস প্রশিক্ষণ বিভাগের নির্দেশ অনুযায়ী সারা বাংলাদেশে ২০২৫ সালের অঞ্চল পর্যায়ে শাপলা কাব আ্যাওয়ার্ড ও পিএস আ্যাওয়ার্ড মূল্যায়ন ও ব্যবহারিক সাঁতার সহ পরীক্ষা প্রত্যেক বিভাগের পরিচালনায় বিভিন্ন উপজেলার ভ্যেনুতে এই মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় একই তারিখে ২৮ ফেব্রুয়ারী প্রতিটি উপজেলা পৌরসভা ও মেট্রো স্কাউটসে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম জেলার পটিয়া, চন্দনাইশ উপজেলার মোট ৮২ জন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে শাপলা কাব এবং পিএস মূল্যায়ন পরীক্ষা সকাল ৯.৩০ মিনিটে শুরু করে দুপুর ২ টায় শেষ হয়। উক্ত পরীক্ষায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন,স্কাউটার কামরুন্নাহার এলটি,স্কাউটার মোস্তাফিজুর রহমান এএলটি, স্কাউটার জাহিন হোসেন এএলটি, স্কাউটার আলহাজ্ব এম,মছিবুর রহমান বাবুল উডব্যাজার, স্কাউটার মোহাম্মদ নাছির উদ্দিন উডব্যাজার।এবং উপজেলা সমন্বয়কারী ও উপজেলা স্কাউটস সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন,কোষাধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা সম্পাদক,চরকানায় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পীযুষ কুমার দে সহ আরও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ