1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রোজা মানুষকে আল্লাহভীতির পথে দৃঢ় থাকার শিক্ষা দেয় — মুহাদ্দিস আবু নছর আশরাফী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রোজা মানুষকে আল্লাহভীতির পথে দৃঢ় থাকার শিক্ষা দেয় — মুহাদ্দিস আবু নছর আশরাফী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পঠিত

কচুয়া প্রতিনিধি, মোঃ আবু ইউসুফ উদয়:

রোজা মানুষকে আত্মসংযম ও নৈতিক দৃঢ়তার শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। তিনি বলেন, “পবিত্র রমজান আমাদের এমন শিক্ষা দেয়, যেখানে আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশনার পরিপন্থী কোনো কথা—যেই বলুক না কেন—তা অনুসরণ করা যাবে না। একজন প্রকৃত মুমিন আল্লাহর বিধানকেই সর্বোচ্চ মানদণ্ড হিসেবে গ্রহণ করে।” বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাগদৈল অঞ্চলের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “রমজান কেবল না খেয়ে থাকার নাম নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজকে অন্যায়-অসত্য থেকে মুক্ত করার এক অনন্য প্রশিক্ষণ। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহভীতি প্রতিষ্ঠিত হলে ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।” তিনি তরুণ সমাজকে ইসলামের আদর্শে গড়ে ওঠার আহ্বান জানান এবং নৈতিক অবক্ষয় রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ১নং ইউনিয়ন এর সভাপতিত্বে এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল আঃ রাজ্জাক সরদার এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির চাদপুর জেলার সাবেক সভাপতি মনির হোসাইন হেলালি,বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কচুয়া উত্তর সাংগঠনিক থানা শাখার সভাপতি তৌফিক ওমর ফাহিম এবং বাংলাদেশ জামায়াত ইসলামি ১নং সাচার ইউনিয়ন এর আমির মীর মোহাম্মদ অহিদুজ্জামানসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতাকর্মী ও মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ