1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ত্রিশালে রাস্তা নির্মাণে অনিয়ম অভিযোগ : গভীর রাতে রাস্তায় নিন্মমানের খোয়া ব্যবহার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রিশালে রাস্তা নির্মাণে অনিয়ম অভিযোগ : গভীর রাতে রাস্তায় নিন্মমানের খোয়া ব্যবহার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পঠিত

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নে সদ্য পাকা রাস্তা নির্মাণে নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহার করা হচ্ছে। রাস্তাটি নিমার্ণ হচ্ছে উপজেলার ১২নং আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম ৩ নং ওয়ার্ডের শাহজাহান মেম্বারের বাড়ি থেকে ইব্রাহীম মাস্টারের বাড়ির পর্যন্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতায় এলাকার জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ত্রিশাল উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, তিরাশি লক্ষ নিরানব্বই হাজার তিন’শ টাকা
ব্যয়ে এলজিইডির অর্থায়নে চলমান কাজটি
মেসার্স কুদ্দুস এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তাটি নির্মাণ করছেন।

সরেজমিনে দেখা গেছে, রাস্তা নির্মাণে খুব নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহার করা হচ্ছে। এ যেন দায়সাড়া নির্মাণ কাজ। রাস্তায় নিম্নমানের বালু ফেলা হয়েছে। ইতিমধ্যে নিম্নমানের খোয়া ও রাবিশ বালুর সঙ্গে মিশিয়ে রাস্তার। তা দ্রুত বালু ডেকে দেওয়া হয়েছে।

গুজিয়াম গ্রামের চাঁন মিয়া ও নাজমুল বলেন, রাস্তা নির্মাণের জন্য ঠিকাদার গভীর রাতে এসব নিম্নমানের খোয়া ব্যবহার করেছে। আমরা মাঝরাতে ঘুম থেকে উঠে দেখি ট্রাকে ট্রাকে এ-সব নিম্নমানের খোয়া রাস্তায় বিছিয়ে দিচ্ছে। এলাকার কয়েক বাঁধা দিলেও ঠিকাদার আমাদের কথা শোনেননি। আমরা সরকারের কাছে সুষ্ঠু তদন্ত চাই।

স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, অনিয়মের বিষয়টি দেখতে পেয়ে আমরা স্থানীয় ভাবে প্রতিবাদ জানিয়েছি। এ ছাড়া রাস্তা নির্মাণে কারচুপির বিষয়টি স্থানীয় লোকজন অনেকেই দেখেছে, তবে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

এদিকে ওই রাস্তা নির্মাণ কাজে দায়িত্বরত ঠিকাদার কুদ্দুস প্রতিবেদককে বলেন, আরে ‘ভাই, এসব নিয়ে নিউজ করতে হবে না। আমি আপনার সাথে দেখা করে চা-পানের ব্যবস্থা করে দিবো।
সাংবাদিক ঠিকাদার এক হয়ে দ্রুত গতিতে কাজ এ গিয়ে নিতে হবে। এসময় উপজেলা প্রকৌশলী ঠিকাদারী প্রতিষ্ঠান কে নোটিশ করেছেন বিষয়টি জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান বলেন, আমি কোনো নোটিশ পাইনি।

উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ রোকন আল ইবনে মাহাদী বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে শট সময়ে সুযোগ পেয়েছে কিছু নিম্নমানের মাল ফেলে দিয়েছে। এটা দেখা মাত্রই আমি ঠিকাদারি প্রতিষ্ঠান কে নোটিশ করেছি। এবিষয়ে আরো জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী বলেন, ভাই যে টুকু সমস্যা হয়েছে দ্রুত তা ঠিক করা হবে। এ বিষয়ে নিউজ না করলে মনে হয় ভালো হবে।

উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন বলেন, আমি বিষয়টি মাত্রা আপনাদের মাধ্যমে অবগত হইলাম। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নোটিশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।

তবে এমনএকটি হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ করে। দ্রুত সময়ের মধ্যে যেন নিন্মমানের খোয়া পরিবর্তন করতে হয়ে । রাস্তার কাজ বন্ধ সহ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ