1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ার বড়দৈলে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়ার বড়দৈলে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৫২ বার পঠিত

কচুয়া প্রতিনিধি মোঃ আবু ইউসুফ উদয়

কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের ৬নং বড়দৈল ওয়ার্ডে বাংলাদেশ জামায়াত ইসলামি-র উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বড়দৈল ঈদগাহ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পাথৈর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহিদুল্লাহ। ৫নং ওয়ার্ড সভাপতি মাওলানা বিল্লাল মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং সাচার ইউনিয়ন জামায়াতের আমির মীর মোহাম্মদ অহিদুজ্জামান, সবুজ পাহাড় বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক শরীফুল ইসলাম সরকার, ৬নং ওয়ার্ড সভাপতি ইকবাল তালুকদার, ইসলামী ছাত্রশিবির কচুয়া উপজেলা উত্তর সাংগঠনিক থানা শাখার সভাপতি তৌফিক ওমর ফাহিম, ২নং পাথৈর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন ও সেক্রেটারি মাহফুজুর রহমান লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শহিদুল্লাহ বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। তিনি সকলকে ইসলামের আদর্শে জীবন পরিচালনা এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনে ধারণ করতে পারলেই একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ