1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কুষ্টিয়া -২ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর নির্বাচনী জনসভা - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

কুষ্টিয়া -২ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর নির্বাচনী জনসভা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পঠিত

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে কুষ্টিয়া-২ (ভেড়ামারা -মিরপুর) আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ রবিবার বিকেলে ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গণে উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

ভেড়ামারা উপজেলা বিএনপির,আহ্বায়ক এ্যাডঃ মহ:তৌহিদুল ইসলাম আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক তিন(৩) বারের সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -২(মিরপুর -ভেড়ামারা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আহসান হাবিব লিংকন (সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া -২ ও সাবেক চেয়ারম্যান জেলা পরিষদ কুষ্টিয়া, উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, জনাব কুতুবউদ্দিন আহমেদ (আহ্বায়ক, কুষ্টিয়া জেলা বিএনপি), লে.কর্ণেল (অব.) মোঃ শামসুজ্জামান খান, প্রফেসর ড. সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি’র নির্বাচনী এই জনসভার সঞ্চালনায় ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ শাজাহান আলী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ