1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জামায়াত ইসলামি ক্ষমতায় গেলে কচুয়ায় মাদকের কবর রচনা হবে: মুহাদ্দিসবু আবু নছর আশরাফী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামায়াত ইসলামি ক্ষমতায় গেলে কচুয়ায় মাদকের কবর রচনা হবে: মুহাদ্দিসবু আবু নছর আশরাফী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পঠিত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি |
মোঃ আবু ইউসুফ উদয়

বাংলাদেশ জামায়াত ইসলামি ক্ষমতায় গেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় মাদকের কবর রচনা করা হবে বলে মন্তব্য করেছেন চাঁদপুর–১ (কচুয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
রোববার (৯ ফেব্রুয়ারি) কচুয়া আসনের উত্তরাঞ্চলীয় সর্বশেষ নির্বাচনী জনসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, “আমরা ইনসাফভিত্তিক একটি সমাজ গঠন করতে চাই। কচুয়াকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। এই জনপদে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দুর্নীতিবাজের স্থান হবে না।”
তিনি আরও বলেন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ ও বৈষম্যহীন কচুয়া গড়তে জামায়াত ইসলামি কাজ করবে ইনশাআল্লাহ।
সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলা আমির অ্যাডভোকেট আবু তাহের মিসবাহ এর সভাপতিত্বে এবং ১নং সাচার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মনির হোসাইন হেলালির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে মুফতি মুখলেসুর রহমান কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামি চাঁদপুর জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, কচুয়া উপজেলা নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসাইন,বাংলাদেশ নাগরিক পার্টির কচুয়া উপজেলার নেতা ডাক্তার আরিফুল ইসলাম,
এছাড়া উপস্থিত ছিলেন ২নং পাথৈর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম প্রধান, ৩নং বিতারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ মাদানি,বাংলাদেশ খেলাফত মজলিসের ১নং সাচার ইউনিয়ন এর সেক্রেটারি মূফতি মিজানুর রহমান নোমানী, সহ জামায়াত ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জনসমাবেশে বক্তারা কচুয়ায় সুশাসন প্রতিষ্ঠা, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ