
এম,মছিবুর রহমান বাবুল, জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামাতের(সুন্নী ঐক্য জোটের) সমর্তিত চট্টগ্রাম-৮ আসনে মোমবাতি মার্কা প্রতিকের সমর্থনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা শাখার গন মিছিল অনুষ্ঠিত।
গতকাল(৮ ফেব্রুয়ারী)রবিবার বাদে আসর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহত্তর সুন্নী ঐক্য জোটের মনোনীত প্রার্থী চট্টগ্রাম-৮ আসনে মোমবাতি মার্কা প্রতীকে সংসদ পদপ্রার্থী চট্টগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র আলেমেদ্বীন সৈয়দ মোহাম্মদ হাসান আজহারীর সমর্থনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুবফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনা বোয়ালখালি উপজেলার উদ্দ্যেগে উপজেলার গোমদন্ডী ফুলতল থেকে চেয়ার মার্কা সমর্থক গোষ্ঠীর এক গন মিছিল উপজেলা সদর প্রদক্ষিন করে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গন মিছিল সমাপনী অনুষ্ঠানে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বোয়ালখালি উপজেলার সভাপতি মৌলানা ইলিয়াছ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এতে উপস্থিত ও আলোচনায় অংশ নেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াসউদ্দিন, সহ-সভাপতি মফিজুর রহমান মাষ্টার,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক,প্রচার সম্পাদক আলহাজ্ব এম,মছিবুর রহমান বাবুল, সমাজল্যান সম্পাদক আবদুস সালাম, বানিজ্য সম্পাদক মুহাম্মদ ইদ্রিস সওদাগর, ফ্রন্ট নেতা দুলাল, সাইফুল্লাহ, ইসলামি ছাত্র সেনা দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুল হক,যুব ফ্রন্ট নেতা মামুনুনুর রশিদ ও মন্জুর আলম মোরশেদ আলম,মৌলানা জসিম উদ্দিন,মৌলানা আহাদ উদ্দিন সায়েম, বোয়ালখালি পৌরসভা, এবং উপজেলা আওতাধীন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।