
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের সালথার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মরহুম চৌধুরী ইউনুস আলী বেগ এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে সালথা চৌধুরী বাড়ি আঙ্গিনা এই দোয়া মাহফিলের অনুষ্ঠান। মরহুম চৌধুরী ইউনুস আলী বেগ এর বড় ছেলে চৌধুরী সাব্বির আলীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর -২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলার বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর, বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, সাবেক গট্টি ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন তারা মিয়া, বিএনপি নেতা আব্দুর রব, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইনসহ, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, মরহুম চৌধুরী ইউনুস আলী বেগ কাকার পরিবারের সাথে আমাদের পরিবারের পারিবারিক সম্পর্ক ছিল। আমি কাকার আত্নার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন। আমার বাবা কখনো দলমত ধর্ম বর্ণ দেখতেন না। সালথার মানুষ রামকান্তপুরের মানুষ বাহিরদিয়ার মানুষ তার হৃদয়ের মানুষ ছিলো।সমান ভাবে দেখেছেন। এই পরিবারের সাথে আমাদের পরিবারের পারিবারিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক না। আমি এই পরিবারের সাথে ওনার বোন হিসাবে ওনাদের মেয়ে হিসাবে আমি আজীবন ওনাদের পাশে থাকবো।
তিনি আরো বলেন,১২ তারিখে আপনারা সকল সকল ভোট দিতে যাবেন।আজ থেকে ১২ তারিখ পর্যন্ত ধানের শীষের ভোট পাহারা দিতে হবে। অনেকে আপনাদের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে। কিন্তু ঝগড়া করা যাবে না। মাথা ঠান্ডা রেখে জনগণের কাছে যেতে হবে ভালোবাসা দিয়ে ভোট চাইতে হবে। মাহফিলে উপস্থিত ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সাথে আমার নির্বাচনের সম্পর্ক না মাটির হৃদয় ও আত্মার সম্পর্ক। নির্বাচন ও রাজনীতি দিয়ে এই সম্পর্কের হিসাব করা যায় না। ১২ তারিখে নির্বাচন শেষ হয়ে যাবে। ১৩,১৪ তারিখে আবার আপনাদের সাথে আমার দেখা হবে এই নির্বাচনে আমাকে জয়ী হওয়ার সুযোগ থেকে দয়া করে বঞ্চিত করবেন না। আমাকে একটা সুযোগ দিবেন যাতে করে আমি আপনাদের পাশে থেকে সালথ উপজেলা একটি মডেল উপজেলা হিসেবে করতে পারি। অনুষ্ঠানের শুরুতে মরহুম চৌধুরী ইউনুস আলী বেগ এর কবর জিয়ারত করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ওলামা দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ।