
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুর- ২ আসন সালথা ও নগরকান্দার বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শামা ওবায়েদ এর, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সমাবেশ ও লেফটের বিতরণ করা হয়েছে।
আজ(৭ ফেব্রুয়ারি) শনিবার উপজেলার সদর বাজারে দোকানদার ও পথচারীদের মাঝে ফরিদপুর দুই আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু দলীয় নেতা কর্মীদের নিয়ে ধানের শীষের লিফলেট বিতরণ করেন। এ সময় ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়ে দোয়া কামনা করেন। লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন ভিআইপি নাজমুল তালুকদার। এছাড়া ও উপজেলার তালমার মোড় বড়গ্রাম, মীর বাড়ি, রাধানগর,মোল্লা বাড়ি, পৌরসভার কালা মোল্যার বাড়ি, কোদালিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের বাড়ি, চৌমুখী গ্রাম ওডাঙ্গা ইউনিয়নের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি।