1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়ি পাল্লার নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়ি পাল্লার নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ বার পঠিত

মু. অলি উল্লাহ ইয়াছিন
স্টাফ রিপোর্টার নোয়াখালী।

গতকাল শুক্রবার গভীর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সেতুভাঙ্গা বাজারে পাশে দীনেশগন্জ স্হানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা বোরহান উদ্দিনের দাঁড়ি পাল্লার নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
এতে অফিসে থাকা আসবাব পত্র এবং একটি নিবাচনী প্রচারনা কাজে ব্যবহ্রত অটোরিকশা পুড়ে ছাঁই হয়ে যায়।
স্থানীয়দের ভাষ্যমতে, রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে দুর্বৃত্তরা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। তাদের আশংকা যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই সন্ত্রাসীরা আতংক সৃষ্টির চেষ্টা করছে।

উক্ত ঘটনায়, নোয়াখালী-০৩, বেগমগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও দাঁড়ি পাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন বলেন, এর আগে গোপালপুর এবং জিরতলী ইউনিয়নে আমার ব্যানার পুড়িয়ে দেওয়া ও নেতাকর্মীদের মারধর করা হয়েছে। একটি রাজনৈতিক দল গণ সমর্থন হারিয়ে নির্বাচনের মাঠকে ঘোলাটে করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি নির্বাচন কমিশন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে নির্বাচনের আগে ত্রাস সৃষ্টিকারীদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ