1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দেবিদ্বারে বিএনপি জোটের শেষ ভরসা গণঅধিকারের ট্রাকে। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেবিদ্বারে বিএনপি জোটের শেষ ভরসা গণঅধিকারের ট্রাকে।

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পঠিত

মোঃ আল আমিন,জেলা প্রতিনিধি কুমিল্লা।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচনী রাজনীতিতে নতুন রুপ নিচ্ছে। গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীককে সামনে রেখে মাঠে নেমেছেন বিএনপির চারজন প্রভাবশালী নেতা, যার ফলে এই আসনের ভোটের সমীকরণে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। বিশেষ করে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিলো, তা অনেকটাই পূরণ হয়েছে এই নতুন জোটগত সিদ্ধান্তে। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এবার কুমিল্লা-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিনকে সমর্থন দিচ্ছে দলটি। ফলে বিএনপি ও সমমনা জোটের সমর্থনে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন জসিম উদ্দিন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জামায়াত জোটভুক্ত শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এর মধ্য দিয়ে এই আসনে নির্বাচন কার্যত দুই জোটের সরাসরি লড়াইয়ে পরিণত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী। তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে কুমিল্লা-৪ আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই। এই বাস্তবতায় দলের বৃহত্তর স্বার্থ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি আরও জানান, দেবিদ্বারবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নিতে আপনারা ট্রাক প্রতীকের পাশে থাকুন। বিএনপির এই সমর্থনকে ইতিবাচকভাবে দেখছে গণঅধিকার পরিষদও। দলটির কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “বিএনপি শুধু আনুষ্ঠানিকভাবে নয়, মাঠপর্যায়ে সাংগঠনিকভাবে আমাদের প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। এটি জোট রাজনীতির জন্য একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের পর দেবিদ্বারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, বিএনপির এই কৌশলগত সিদ্ধান্ত তা অনেকটাই কাটিয়ে উঠতে সহায়ক হয়েছে। একই সঙ্গে এই আসনে নির্বাচনী উত্তাপ ও ভোটারদের আগ্রহ বাড়বে বলেও মনে করছেন তারা। উল্লেখ্য, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে নতুন এই জোটভিত্তিক সমর্থন ট্রাকের বিজয় ছিনিয়ে আনবেন বলে প্রত্যাশা করছেন রাজনৈতিক মহল ও দেবিদ্বারবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ