1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নওগাঁ-৪ আসনে ভোটের সমীকরণ: বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ-৪ আসনে ভোটের সমীকরণ: বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পঠিত

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:
আর মাত্র ছয় দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে নওগাঁ-৪ আসনে নির্বাচনী উত্তাপ চরমে পৌঁছেছে। নির্বাচনকে ঘিরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের দৌড়ঝাঁপে সরগরম হয়ে উঠেছে পুরো আসন।

১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত নওগাঁ-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮৬০ জন। এর মধ্যে প্রায় অর্ধেক ভোটার নারী। এই আসনে মোট ১১৭টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রকে ঘিরে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা শক্ত অবস্থান তৈরি করেছেন বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. ইকরামুল বারী টিপু। তিনি এর আগে মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
সাবেক মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করা এই নেতা নবীন ও প্রবীণ—উভয় শ্রেণির ভোটারদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলেছেন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এবং ১১ দল সমর্থিত ঐক্যজোটের প্রার্থী হিসেবে মাঠে শক্ত অবস্থানে রয়েছেন জামায়াতের নওগাঁ জেলা শাখার আমীর। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই তিনি দিন-রাত ভোটারদের দোরগোড়ায় গিয়ে প্রচারণা চালাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতির মাধ্যমে ভোট প্রার্থনা করছেন।

উল্লেখ্য, অতীতে এই আসন থেকে বিএনপি তিনবার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। ফলে আসন্ন নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যে ভোটের সমীকরণে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন স্থানীয় এলাকাবাসীরা

এছাড়াও নওগাঁ-৪ আসনে এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি এবং একজন স্বতন্ত্র প্রার্থী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ