1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের নির্বাচনী পথসভা “সৎ লোক সংসদে গেলে দেশ বদলাবে”— সিবগাতুল্লাহ সিবগা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের নির্বাচনী পথসভা “সৎ লোক সংসদে গেলে দেশ বদলাবে”— সিবগাতুল্লাহ সিবগা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তারা সৎ ও আদর্শবান নেতৃত্বকে সংসদে পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, ‘সৎ লোক সংসদে গেলে দেশ বদলাবে’।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে দিনাজপুর–৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর পৌর শহরের পল্লবী মোড়ে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা।
তিনি বলেন, “আমাদের সামনে আজ একদল সৎ ও আদর্শবান মানুষ দাঁড়িয়ে আছেন। তারা যদি সংসদে পৌঁছাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই দেশ সত্যিকার অর্থেই পরিবর্তন হয়ে যাবে।”
সিবগাতুল্লাহ সিবগা আরও বলেন, “আগামী ১৩ তারিখে যে সরকার গঠন হবে, তা হবে ন্যায় ও ইনসাফের সরকার। সে সরকার হবে ১৮ কোটি মানুষের সরকার।”
তিনি জুলাই ও আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের প্রসঙ্গ টেনে বলেন, ওই আন্দোলনের পর দেশের ছাত্রসমাজ এখন অনেক বেশি সচেতন। বাংলার মাটিতে আর কোনো নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, “এবারের নির্বাচনে বিএনপির ভোটেই জামায়াতে ইসলামী নির্বাচিত হবে।”
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর–৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম। তিনি তার বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর শহর সভাপতি মুশফিকুর রহমান, দিনাজপুর জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি সাজেদুর রহমান সাজু, সেক্রেটারি আবুল কালাম আজাদ, নবাবগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবুল কাশেম, হাকিমপুর উপজেলা আমীর মোঃ আমিনুল ইসলাম এবং ঘোড়াঘাট উপজেলা আমীর মোঃ মোফাখখারুল ইসলাম।
পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ