1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন 

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পঠিত

এ.এস.এম হামিদ হাসান 
কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার টেঁটার আঘাতে মাহমুদুর রহমান কামাল (৫৫) নামে এক ব্যক্তির নিহত হ‌ওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত হ‌ওয়া ব্যক্তির ছেলেও প্রতিপক্ষের আঘাতে ‌গুরুতর আহত হ‌ওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে । নিহত মাহমুদুর রহমান কামাল উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামের বাসিন্দা। এছাড়াও নিহত ব্যক্তি আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি মেম্বার ছিলেন বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামে দীর্ঘদিন যাবত নিহত মাহমুদুর রহমান কামাল মেম্বারের সঙ্গে তার বড় ভাই ভিটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিনের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। বিরোধের বিষয়টি নিয়ে একাধিকবার উভয়ের মধ্যে বিবাদ হলেও কখনো সঠিক সমাধান হয়নি। এ নিয়ে বৃহস্পতিবার সকালে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জালাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন সিদ্দিক তার চাচা মাহমুদুর রহমান কামালের মাথার এক পাশে এবং তার ছেলে কাকনের হাতে টেঁটা দিয়ে আঘাত করে। এতে দুজনেই মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে প্রথমে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুর রহমান কামালের মৃত্যু হয়।

কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধে ভাতিজা সাদ্দাম হোসেন সিদ্দিকের টেঁটার আঘাতে চাচা মাহমুদুর রহমান কামাল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুর রহমান কামালের মৃত্যু হয়। নিহত হ‌ওয়ার খবরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলেও বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহত হ‌ওয়ার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলমান আছে বলে তিনি মন্তব্য করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ