1. admin@doinikbartamansongbadbd.com : admin :
১৪ বছর হলেও দাম্পত্য জীবনে সন্তান হয়নি প্রায়ই কলহ বিবাদ লেগেই থাকতো তেতুলিয়ায় গৃহবধূ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেছে পুলিশ - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

১৪ বছর হলেও দাম্পত্য জীবনে সন্তান হয়নি প্রায়ই কলহ বিবাদ লেগেই থাকতো তেতুলিয়ায় গৃহবধূ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেছে পুলিশ

পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলায় আনজু আরা (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর তেতুলিয়া
মমিন পাড়া গ্রামের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, তেতুলিয়া ইউনিয়নের মমিনপাড়ায় গৃহবধূ আনজু আরার স্বামী তাইজুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। ১৪ বছর হলেও দাম্পত্য জীবনে কোনো সন্তান হয়নি। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ বিবাদ লেগেই থাকত।

ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে পাশের বাসার গৃহবধূ মোছা. হাসিনা বেগম মোবাইল চাজার্র দিতে আসেন। এ সময় তিনি আনজু আরাকে ঘরের ভেতর ওড়না পেছিয়ে বাঁশের আড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি দ্রুত ছুরি দিয়ে ওড়না কেটে নামালেও আনজু আরাকে মৃত অবস্থায় পাওয়া যায়।আনজু আরা ও তার স্বামী বর্তমানে ছোট বোনের বাড়িতে বসবাস করতেন। ছোট বোন ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত নজির হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু। তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ