1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পালাখাল মডেল ইউনিয়নে ১১ দলীয় জোটের প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর সমর্থনে গণমিছিল ও গণসংযোগ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পালাখাল মডেল ইউনিয়নে ১১ দলীয় জোটের প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর সমর্থনে গণমিছিল ও গণসংযোগ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পঠিত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: মোঃ আবু ইউসুফ উদয়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর সমর্থনে পালাখাল মডেল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে গণমিছিল ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮জানুয়ারি) বিকেলে ইউনিয়নের শংকরপুর, আইনপুর ও সফিবাদ গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এই গণমিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় ১১ জোটের নেতারা তাদের বক্তব্যে বলেন, “দেশে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সাধারণ মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।” তারা দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানান।
গণমিছিল ও গণসংযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই গণসংযোগে অংশ নিয়ে নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ