1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জামায়াত ইসলামি ক্ষমতায় গেলেন নারী, শিশু ও বৃদ্ধদের চিকিৎসা ভাতা ফ্রি করে দেবে। মুহাদ্দিস আবু নছর আশরাফী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামায়াত ইসলামি ক্ষমতায় গেলেন নারী, শিশু ও বৃদ্ধদের চিকিৎসা ভাতা ফ্রি করে দেবে। মুহাদ্দিস আবু নছর আশরাফী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পঠিত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
মোঃ আবু ইউসুফ উদয়

জামায়াত ইসলামি ক্ষমতায় গেলে নারী শিশু ও বৃদ্ধদের চিকিৎসা ভাতা ফ্রি করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামি ও ১১ দলীয় জোট মনোনীত চাঁদপুরের ১ কচুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
বৃহস্পতিবার (২৯জানুয়ারি) কচুয়া উপজেলার ১৪নং পালাখাল মডেল ইউনিয়ন এ নির্বাচন পথসভায় তিনি এ কথা বলেন। ধারাবাহিক নির্বাচনী পথসভা অংশ হিসেবে ২৯ জানুয়ারি উপজেলার ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে এবং মহল্লায় মহল্লায় ঘুরি ঘুরি তিনি বিভিন্ন উঠান বৈঠক ও পথ সবাই তিনি এ বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ন্যায়বিচার ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার দেশ ও সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এসব অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিতেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে জানান।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সংসদে জনগণের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবেন। কচুয়া উপজেলার গ্রামাঞ্চলের রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মৌলিক সেবা নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দেবেন বলেও বক্তব্যে উল্লেখ করেন।
মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, একটি ন্যায়ভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে জনগণের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি রেজাউল করিম শাকিল, বাংলাদেশ জামায়াত ৪নং পালাখাল মডেল ইউনিয়ন এর সভাপতি মাওলানা জসিমউদদীন, ১১ দলীয় জোট ও জামায়াত ইসলামির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ