1. admin@doinikbartamansongbadbd.com : admin :
৩১ জানুয়ারির জনসমাবেশ ঘিরে কচুয়ায় জামায়াতের সংবাদ সম্মেলন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩১ জানুয়ারির জনসমাবেশ ঘিরে কচুয়ায় জামায়াতের সংবাদ সম্মেলন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পঠিত

কচুয়া প্রতিনিধি,মোঃ আবু ইউসুফ উদয়:

আসন্ন ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসমাবেশকে কেন্দ্র করে চাঁদপুরের কচুয়ায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলা শাখা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) বিকাল ৪টায় কচুয়া প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি চাঁদপুর জেলা শাখার নির্বাচন পরিচালক ও নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। সংবাদ সম্মেলন পরিচালনা করেন কচুয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল বলেন, “আমরা চাই কচুয়ার রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ থাকুক। রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু মনে না করে সহাবস্থানের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে সবাই রাজনীতি করুক—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “হুমকি, ভয়ভীতি ও সংঘাতমুক্ত একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। এজন্য আমরা সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি—কেউ যেন কাউকে হুমকি না দেয়, নির্বাচনী মাঠে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখে।”
সংবাদ সম্মেলনে তিনি ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর পক্ষে আয়োজিত ৩১ জানুয়ারির জনসমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলার আমির এডভোকেট আবু তাহের মিসবাহ, কচুয়া পৌর জামায়াতের আমির অধ্যক্ষ জাকির উল্লাহ সাজলি সহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য ৩১ জানুয়ারি কচুয়ায় বাংলাদেশ জামায়েত ইসলামীর জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের অন্যতম সমন্বয়ক অধ্যাপক অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ