1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ইসলামের শুরু থেকেই নানা বাধা ও প্রতিকূলতা ছিল - শাহ্ আকরাম আলী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইসলামের শুরু থেকেই নানা বাধা ও প্রতিকূলতা ছিল – শাহ্ আকরাম আলী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের সালথায় একতাবদ্ধ ছাত্রসমাজের উদ্যোগে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলীর রিক্সা প্রতীকের প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৩ টায় সালথা বাইপাস সড়কে অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি আল্লামা শাহ্ আকরাম আলী তার বক্তব্য বলেন, ইসলামের শুরু থেকেই নানা বাধা ও প্রতিকূলতা ছিল। আজও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ইতিহাস সাক্ষ্য দেয়-সক সব সময় বিজয়ী হয়। আর না হোক সব সময় পরাজিত হয়। আমরা দৃঢ় মনোবল নিয়ে ময়দানে থাকবো। প্রয়োজনে আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে হলেও হকের পথে বিজয় অর্জনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। যুব সমাজ পূর্ণোদ্যমে অংশগ্রহণ করবে।
সমাবেশে সভাপতিত্ব করেন নাসির উদ্দিন খান ও সঞ্চালনা করেন হাফেজ আবু মুসা।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্র মজলিসের সভাপতি হাফেজ শামসুল হক, আল্লামা শাহ্ আকরাম আলীর বড় ছেলে মুফতি ইমরান হোসাইন, সালথা উপজেলার ছাত্র শিবিরের সভাপতি হুসাইন আহমেদ, বাইতুল মাল সম্পাদক আব্দুল আল মামুন, সালথা উপজেলা ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবাহান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ ফয়জুল্লাহ আবু মুসা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে রিকসা প্রতীকের সমর্থনে একটি সংক্ষিপ্ত মিছিল বের করা হয়, যা বাইপাস সড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ