1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সাথে সাংবাদিকদের মত বিনিময়  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সাথে সাংবাদিকদের মত বিনিময় 

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

 লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের  সাংবাদিকদের সাথে  লক্ষ্মীপুরে-১ রামগঞ্জ আসনের ধানের শীষ প্রতীকের  প্রার্থী  মোঃ শাহাদাত হোসেন সেলিমের  উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার রাত দশটায়  রামগঞ্জ শহরস্থ ক্যাপসিকাম হোটেল এন্ড রেস্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি ও মানবজমিন পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি  মোঃ আবু তাহের এর সভাপতিতে এবং সাবেক সভাপতি মাহমুদ ফারুকের সঞ্চালনায়  মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন ডেল্টা টাইমস ও পল্লী টিভির সাংবাদিক  ওমর ফারুক পাটোয়ারী, দিনকাল প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরীফ, দৈনিক ঢাকা প্রতিনিধি তপন মজুমদার, আমাদের সময় প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি মোঃ রহমত উল্যা,আমার দেশ প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানা মনি, ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস এম বাবুল বাবর সহ প্রমুখ। আলোচনা সভায়  শাহাদাত হোসেন সেলিম  সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন  এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রামগঞ্জের উন্নয়ন সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন আসন্ন সংসদ নির্বাচনে তিনি যদি নির্বাচিত হন তাহলে রামগঞ্জের অবকাঠামো উন্নয়নে তিনি জোরালো ভুমিকা রাখবেন। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ