1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরে বালুবাহী ট্রাক চাপায় শিশু শিক্ষার্থী নিহত,আহত-১ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে বালুবাহী ট্রাক চাপায় শিশু শিক্ষার্থী নিহত,আহত-১

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার

লক্ষ্মীপুরে বালুবাহী ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আফরিন আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আফরিনকে বহনকারী অটোরিকশা চালক মো. রাজু গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে জেলা শহরের এলজিইডি ভবন সংলগ্ন লক্ষ্মীপুর–ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আফরিন লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকার আক্তার পাটোয়ারীর মেয়ে এবং কাকলী শিশু অঙ্গনের শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি বালুবাহী ডাম্প ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত স্কুলছাত্রী আফরিন ও অটোরিকশা চালক রাজুকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন। রাজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, দুর্ঘটনায় জড়িত ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ