1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দায় ১০ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় ১০ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:-
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পঠিত

নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান
মান্দা (নওগাঁ): মান্দায় ১০ দলীয় জোটের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল হক, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান,যুব জামায়াত সভাপতি আব্দুল মালেক।
এছাড়াও এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক ও মান্দা উপজেলা আহ্বায়ক সেলিম হোসেন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি মাওলানা মাহমুদুল হাসানসহ ১০ দলীয় জোটের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও পুকুর দখলমুক্ত রাষ্ট্র গঠন করতে হবে। জুলাই আন্দোলনের অভ্যুত্থানের মাধ্যমে প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থী খন্দকার আব্দুর রাকিবকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভা শেষে জোটের নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ বিনির্মাণে পারস্পরিক ঐক্য ও সমন্বয় জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ