1. admin@doinikbartamansongbadbd.com : admin :
“ইসলামের বিষয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপব্যবহার মেনে নেওয়া হবে না” — পৌর বিএনপির সাধারণ সম্পাদক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

“ইসলামের বিষয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপব্যবহার মেনে নেওয়া হবে না” — পৌর বিএনপির সাধারণ সম্পাদক

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পঠিত

ভোটের রাজনীতিতে ধর্মের অপব্যবহার নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন দিনাজপুরের বিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। তিনি বলেন, ইসলামের নামে কোনো ধরনের ভুল ব্যাখ্যা, বিভ্রান্তিমূলক বক্তব্য বা অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৩টায় বিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ইসলামপাড়া এলাকার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মহিলা কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে রেজাউল করিম রেজু বলেন,
“রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও প্রচারণা চালানোর অধিকার সবার আছে। এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে ভোটের রাজনীতিতে ধর্মীয় বিশ্বাসকে জড়িয়ে বিভ্রান্তিমূলক বা ব্যতিক্রমধর্মী বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “ইসলাম একটি পবিত্র ও শান্তির ধর্ম। ইসলামের বিষয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপব্যবহার করা হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”
বক্তব্যে তিনি ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টাকে অনভিপ্রেত উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন বিরামপুর পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান এবং সাধারণ সম্পাদক আলী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের আহ্বায়ক রেজবানা পারভীন শিমুল, পৌর মহিলা দলের সদস্য সচিব তানজীদ মুন নিভাসহ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক খুশি, পৌর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক সম্পা ও পারভীন এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ