1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ধর্মপাশায় সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় তাদের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

ইসলামী ঐক্যজোটের বাহিরে এসে একক নির্বাচনে অংশ নেওয়ার কারণ উল্লেখ করে জানান, ইসলামী ঐক্যজোটের শরিক দলগুলোর মধ্যে আদর্শিক ও কৌশলগত কিছু ভিন্নতা রয়েছে। অনেক সময় বড় দলগুলোর সাথে জোটবদ্ধ থাকলে ছোট দলগুলোর নিজস্ব প্রতীক (হাতপাখা) ও দলীয় ইশতেহার ঢাকা পড়ে। সেটি এড়াতেই এই একক যাত্রার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরে নেতৃবৃন্দ জানান, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান তারা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডা: রফিকুল ইসলাম চৌধুরী। ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান ছোটন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আজিজুর রহমান, সহ-সভাপতি মুফতি যুবায়ের আলম, সাধারণ সম্পাদক শামছ উদ্দিন আহম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের তাহিরপুর উপজেলা শাখার সহ-সভাপতি এম সালমান আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ