1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: পাঁচবিবির কুসুম্বায় হিন্দু পরিবারের বিবাহে জামায়াতের আর্থিক সহায়তা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: পাঁচবিবির কুসুম্বায় হিন্দু পরিবারের বিবাহে জামায়াতের আর্থিক সহায়তা

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পঠিত

মানবিকতা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পাঁচবিবি উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বাঁশখুর গ্রামের হিন্দু পরিবার সোমবারুর কন্যার বিবাহ উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বিবাহের খরচ নির্বাহে সহযোগিতার অংশ হিসেবে অর্থনৈতিক সহায়তা প্রদান করেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন জামায়াতের আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, নায়েবে আমীর আব্দুল হান্নানসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা এবং জামায়াতে ইসলামীর মানবিক দায়িত্ব। সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সহায়তা পেয়ে উপকৃত পরিবারটি জামায়াত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগকে মানবিকতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য নিদর্শন হিসেবে আখ্যায়িত করেন।

এ ধরনের মানবিক কর্মকাণ্ড সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে এবং পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ