1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কক্সবাজার মহেশখালী ঘাটে পুলিশের জালে অ'স্ত্রসহ নারীপুরুষ আটক-৩ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজার মহেশখালী ঘাটে পুলিশের জালে অ’স্ত্রসহ নারীপুরুষ আটক-৩

জামাল উদ্দীন কক্সবাজার:জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

জামাল উদ্দীন কক্সবাজার:জেলা প্রতিনিধি

কক্সবাজার মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ২টি দেশীয় তৈরী একনলা বন্দুকসহ নারী-পুরুষ মিলে তিনজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী পৌরসভাস্থ গোরকঘাটা জেটি ঘাট এলাকায় থানার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে মহেশখালী আসা তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫),একই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীর জাহান এস এম পাড়ার মৃত আব্দুল হাকিমের স্ত্রী গোলবাহার খাতুন (৬৫) এবং মৃত সুলতান আহমদের স্ত্রী দিলবার বেগম (৬০)।
পুলিশ জানায়, তারা মহেশখালী থেকে অস্ত্র ক্রয় করে কক্সবাজারে নেওয়ার চেষ্টা করছিলেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন,মহেশখালীতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এজন্য জনগণের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ