1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিম শিশুদের মাঝে শীতকালীন সুরক্ষা সামগ্রী বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিম শিশুদের মাঝে শীতকালীন সুরক্ষা সামগ্রী বিতরণ

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পঠিত

‘শুভ কাজে, সবার পাশে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারে সুনামগঞ্জের জামালগঞ্জে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির উদ্যোগে শীতার্ত এতিম শিশুদের মাঝে শীতকালীন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় জামালগঞ্জ হাফিজিয়া নূরানিয়া মাদরাসা ও এতিমখানার কোরআনের হাফেজ শিশুদের মাঝে এ শীতকালীন সহায়তা প্রদান করা হয়। বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ মানবিক কর্মসূচিতে শিশুদের শীতকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সুরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

এ সময় শিশুদের হাতে সরিষার তেল, ডিটারজেন্ট পাউডার, সাবানসহ বিভিন্ন প্রয়োজনীয় শীতকালীন সামগ্রী তুলে দেওয়া হয়। শীতের উপহার পেয়ে এতিম শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দ ও উচ্ছ্বাস। তারা বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সংগঠনের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মুনাজাতে অংশ নেয়।

বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহীন আলমের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আসাদ নুর, যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন খাঁন, সহ সাংগঠনিক সম্পাদক মো. তাহের আহমদ, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক এনামুল হক, সহ দপ্তর সম্পাদক কামরান হোসেন অয়নসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং জামালগঞ্জ হাফিজিয়া নূরানিয়া মাদরাসা ও এতিমখানার সহকারী পরিচালক হাফিজ মাওলানা নুর উদ্দিন ও শিক্ষক হাফিজ মাওলানা দ্বীন ইসলাম।

অতিথিবৃন্দ বসুন্ধরা শুভসংঘের এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। নিয়মিতভাবে এমন মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বসুন্ধরা শুভসংঘ সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

১৭.০১.২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ