1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারায় প্রতিবেশীর বাঁশের বেড়ায় অবরুদ্ধ একটি পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগমারায় প্রতিবেশীর বাঁশের বেড়ায় অবরুদ্ধ একটি পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টের
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

রাজশাহীর বাগমারা উপজেলায় চরম ভোগান্তিতে পড়েছে একটি পরিবার। উপজেলার চিকাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় আফজাল হোসেনের বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে সম্পূর্ণভাবে চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে পাশের জমির মালিকের বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তারা ওই পথ ব্যবহার করে বাড়িতে যাতায়াত করে আসছিলেন। হঠাৎ করে কোনো পূর্ব নোটিশ বা সমঝোতা ছাড়াই বাড়ির মূল দরজার সামনে বাঁশের বেড়া স্থাপন করে প্রবেশের একমাত্র পথ বন্ধ করে দেওয়া হয়। এতে করে পরিবারের নারী, শিশু ও বৃদ্ধ সদস্যরা চরম দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে দেখা যায়, বাড়ির দরজার সামনে বাঁশ ও গাছের ডালপালা দিয়ে তৈরি অস্থায়ী বেড়া বসানো হয়েছে, যার ফলে বাড়িতে প্রবেশ বা বের হওয়ার কোনো উপায় নেই। জরুরি প্রয়োজনে বাইরে যাওয়াও এখন পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
আফজাল হোসেন বলেন, “আমাদের কোনো বিকল্প রাস্তা নেই। এভাবে পথ বন্ধ করে দেওয়ায় আমরা কার্যত অবরুদ্ধ। প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে এলাকাবাসীর মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পরিবারটি। তারা অবিলম্বে বাঁশের বেড়া অপসারণ করে বাড়িতে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ