1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পাঁচবিবি পৌরসভার ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধন - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

পাঁচবিবি পৌরসভার ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধন

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

পাঁচবিবি পৌরসভার ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাঁচবিবি পৌরসভার ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ জহির উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন,এই নির্বাচনী অফিস শুধু একটি কার্যালয় নয়,এটি জনগণের অধিকার আদায়ের কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ জুলুম, দুর্নীতি ও বৈষম্যের শিকার। জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি নয়, বরং ন্যায়বিচার, সুশাসন ও মানুষের কল্যাণ নিশ্চিত করার রাজনীতি করে।

তিনি আরও বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়ম দূর হবে। এ জন্য তৃণমূল পর্যায় থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জামায়াতের পক্ষে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার এবং পাঁচবিবি পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুল বাশার,পৌর জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

শেষে ফিতা কেটে নির্বাচনী অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ