1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে ৪ অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ১৪ লক্ষ টাকা জরিমানা, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও কাঁচা ইট ধ্বংস - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে ৪ অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ১৪ লক্ষ টাকা জরিমানা, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও কাঁচা ইট ধ্বংস

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পঠিত

দিনাজপুরের বিরামপুর উপজেলার চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৪ লক্ষ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় এসব ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরামপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দিন। অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা। অভিযানে সহযোগিতা করেন বিরামপুর থানা পুলিশ, বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এবং র‍্যাব-১৩, দিনাজপুরের সদস্যরা।

অভিযানে এমডিডি, এমডিবি, এমকেএম ও এসএ নামের চারটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে এমডিডি ইটভাটাকে ৩ লক্ষ টাকা, এমডিবি ইটভাটাকে ৫ লক্ষ টাকা, এমকেএম ইটভাটাকে ৩ লক্ষ টাকা এবং এসএ ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দিন বলেন,
“আমাদের কাছে তথ্য ছিল যে এই এলাকায় স্থাপিত ইটভাটাগুলো অবৈধ। অভিযানকালে দেখা যায়, চারটি ইটভাটার কোনোটিরই জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও লাইসেন্স নেই। এছাড়া কাঁচামাটি সংগ্রহের ক্ষেত্রেও কোনো বৈধ অনুমতি নেই। কৃষিজমির টপ সয়েল কিংবা পাহাড় কেটে মাটি আনা হচ্ছে কি না, তারও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি মালিকপক্ষ।”

তিনি আরও বলেন, “এগুলো নিষিদ্ধ এলাকায় স্থাপিত। কারণ এক কিলোমিটারের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও হাসপাতাল রয়েছে। পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র না থাকায় আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।”

অভিযান চলাকালে চারটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, জ্বালানি হিসেবে ব্যবহৃত যন্ত্রাংশ নষ্ট করা হয় এবং মজুতকৃত কাঁচা ইট ভেঙে ফেলা হয়।পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ