
কচুয়া প্রতিনিধি | মোঃ আবু ইউসুফ উদয়
কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন আলোর দিশারী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় ইউনিয়নের সংকরপুর গ্রামে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শীতের তীব্রতা কিছুটা লাঘব করার লক্ষ্যেই এ উদ্যোগ নেয় আলোর দিশারী। সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা যায়, সমাজের বিত্তশালী ও প্রবাসীদের সহযোগিতায় মানবিক কার্যক্রম পরিচালনা করাই তাদের লক্ষ্য। তারা বলেন, “আমরা চাই সমাজের সকল মানুষ সুখে-শান্তিতে বসবাস করুক। সেই লক্ষ্যে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”
উল্লেখ্য, এলাকাবাসীর কল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রবাসীদের আর্থিক সহযোগিতায় মূলত আলোর দিশারী সংগঠনটি পরিচালিত হয়ে আসছে।
সংগঠনের সহ-সভাপতি মোঃ শফিউল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা কবির হোসাইন, মাস্টার আব্দুল আউয়াল, বশির উল্যাহ পাঠান, আব্দুল করিম, রিফাত হোসেন, রফিক পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র পেয়ে এলাকার শীতার্ত মানুষজন আনন্দে আপ্লুত হন এবং আলোর দিশারী সংগঠনের কল্যাণ কামনায় আল্লাহর দরবারে দোয়া করেন।