1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারায় নির্বাচন ও গণভোট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বাগমারায় নির্বাচন ও গণভোট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পঠিত

স্টাফ রিপোর্টের:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচন, গণভোট ও গণতন্ত্র শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে বাগমারা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্বাচন প্রক্রিয়ায় নাগরিক সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। এ ক্ষেত্রে ভোটারদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় নির্বাচন ও গণভোটকে ঘিরে আইনগত দিক, দায়িত্ব ও করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, বাগমারা থানার ওসি সাইদুল আলম, নির্বাচন অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী মনসুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ