1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নিকলীতে জেলা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত : সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ে পুলিশ সুপার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিকলীতে জেলা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত : সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ে পুলিশ সুপার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ বার পঠিত

মো:এনামুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি ও পারস্পরিক আস্থা জোরদারের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে নিকলী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে নিকলী থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) তৃপ্তি মন্ডল ওপেন হাউজ ডে-এর উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
খোলামেলা আলোচনার মাধ্যমে পুলিশ সুপার নিকলী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত জনগণের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা, সামাজিক সমস্যা, পুলিশি সেবা এবং বিভিন্ন অভিযোগ ও পরামর্শ উপস্থাপন করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন,
“পুলিশের শক্তি জনগণের আস্থা ও সহযোগিতার মধ্যেই নিহিত।”
তিনি আরও জানান, গণতন্ত্রকে সুসংহত রাখতে এবং একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতায় থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
মুক্ত আলোচনায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাস, নারী ও শিশু নিরাপত্তা, পুলিশি হয়রানি এবং সেবার মান উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। জনগণের বক্তব্য মনোযোগসহকারে শোনার পাশাপাশি পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, জনগণের জানমাল রক্ষা এবং আইনের শাসন নিশ্চিত করাই পুলিশের মূল দায়িত্ব। ওপেন হাউজ ডে সেই লক্ষ্য বাস্তবায়নে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যা পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা বাড়াচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, নিকলী থানা সবসময় জনগণের সেবায় উন্মুক্ত এবং সম্মিলিত প্রচেষ্টায় এলাকাকে নিরাপদ রাখতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী ওপেন হাউজ ডে আয়োজনকে একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে স্বাগত জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ