1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সোনারহাট উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন ও পূর্ণমিলনী অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

সোনারহাট উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন ও পূর্ণমিলনী অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ বার পঠিত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনারহাট উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন ও পূর্ণমিলনী অনুষ্ঠান জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে “শেকড়ের টানে, চলো মিলি প্রাণের উৎসবে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়।
সোনারহাট উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানের সূচনা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।

রজতজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক আব্দুল করিমের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আহাদ সুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর অহিদুর রব, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শামীম আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান পুলক রঞ্জন চৌধুরী, ঢাকা দক্ষিণ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এম এ রহিম, গোয়াইনঘাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. দিলওয়ার হোসেন বাবর, সোনারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবাল, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুস শহীদ, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামছুদ্দীন কামাল, সোনারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রাজ্জাক, উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ আয়োজনে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ