1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারায় ভোকেশনাল শাখায় হেলাল উদ্দীন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগমারায় ভোকেশনাল শাখায় হেলাল উদ্দীন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ বার পঠিত

স্টাফ রিপোর্টের:

রাজশাহীর বাগমারা উপজেলায় ভোকেশনাল শাখায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন হেলাল উদ্দীন। গত বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ে তাঁকে ২০২৬ সালের জন্য ‘শ্রেষ্ঠ শিক্ষক (ভোকেশনাল শাখা)’ হিসেবে ঘোষণা করা হয়।
তিনি আদর্শ টেকনিক্যাল এ্যান্ড বি.এম কলেজে ট্রেড ইন্সট্রাক্টর পদে কর্মরত রয়েছেন।

হেলাল উদ্দীন দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে ভোকেশনাল শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। কারিগরি ও বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিশেষ করে হাতে-কলমে প্রশিক্ষণ, ব্যবহারিক পাঠদান এবং শিক্ষার্থীবান্ধব আচরণের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

পিছিয়ে পড়া ও ঝরে পড়া শিক্ষার্থীদের ভোকেশনাল শিক্ষার আওতায় আনতে তাঁর উদ্যোগ প্রশংসিত হয়েছে। উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি, নিয়মিত মূল্যায়ন এবং বাস্তবভিত্তিক উপকরণ ব্যবহারের মাধ্যমে তিনি একজন আদর্শ ভোকেশনাল শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন।

উপজেলা শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোকেশনাল শিক্ষার মান উন্নয়ন ও দক্ষতা ভিত্তিক শিক্ষা বিস্তারে হেলাল উদ্দীনের অবদান উল্লেখযোগ্য। তাঁর এই স্বীকৃতি ভোকেশনাল শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হওয়ায় হেলাল উদ্দীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও তিনি ভোকেশনাল শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে আরও আন্তরিকভাবে কাজ করে যাবেন।

এ অর্জনে বাগমারা উপজেলার শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা সংশ্লিষ্ট মহল ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ