1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে বন বিভাগের অভ্যন্তরীণ রাস্তায় ছিনতাইয়ের চেষ্টায় দপ্তরি আহত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে বন বিভাগের অভ্যন্তরীণ রাস্তায় ছিনতাইয়ের চেষ্টায় দপ্তরি আহত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২১১ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর গ্রামে বন বিভাগের অভ্যন্তরীণ রাস্তায় ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

আহত ব্যক্তি রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আতিনূর রহমান। সে বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মন্ডল পাড়ার তমিজ উদ্দিন মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে বিরামপুর থেকে চরকাই হয়ে নিজ বাড়ি রতনপুরে ফেরার পথে বন বিভাগের ভেতরের রাস্তায় তিনজন অজ্ঞাত যুবক তার মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে।

রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজুল ইসলাম জানান, এ সময় দুর্বৃত্তরা আতিউর রহমানকে আঘাত করে, যার ফলে তার পেটে দুটি সুই ঢুকিয়ে দেওয়ার ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন।

আহত অবস্থায় তিনি গ্রামের শুরুতে এসে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ডা. সালেহীন আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সরকার জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ