1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আউলিয়ায়ে কেরামের সান্নিধ্যে থাকলে তাকদিরে পরিবর্তন আসে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আউলিয়ায়ে কেরামের সান্নিধ্যে থাকলে তাকদিরে পরিবর্তন আসে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল,জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

আউলিয়ায়ে কেরামের সান্নিধ্যে থাকলে তাকদিরে পরিবর্তন আসে,
চট্টগ্রাম বোয়ালখালী আজিজিয়া দরবার শরীফের ধর্মীয় আলোচনা সভায় বক্তারা বলেন, আউলিয়ায়ে কেরামের(আল্লাহর প্রিয় বান্দা) সান্নিধ্যে থাকলে তাকদিরে পরিবর্তন আসে, কারণ তাদের দোয়া, ওসিলাএবং সংস্পর্শে আল্লাহর রহমত লাভ হয়, যা একজন ব্যক্তির ইমান ও আমলকে শক্তিশালী করে, ভূল সংশোধন করে এবং তার ভাগ্যে বরকত ও কল্যাণ নিয়ে আসে, কারণ তাদের সোহবত(সান্নিধ্যে)শত বছরের ইবাদতের চেয়ে উত্তম বলে বিবেচিত হয়। 
খলিফায়ে গাউছুল আজম হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আব্দুল আজিজ শাহ আল খিতাপচরী আল মাইজভান্ডারীর ৯৫ তম বার্ষিক ওরশ শরীফ বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজ ভান্ডার দরবার শরীফে ১০ জানুয়ারি,শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়।
আন্জুমানে-এ আশেকানে আজিজিয়া ইউসূফিয়া কেন্দ্রীয় পর্ষদ বাংলাদেশ এর আয়োজনে ওরশ শরীফের ধর্মীয় সভায় উপস্থিত ছিলেন, গাউছে জামান হযরত মাওলানা শাহসূফি সৈয়দ খাজা ইউসুফ আহমদ শাহ আল আজিজি,আল খিতাপচরী,আল চিশতি, আল মাইজভান্ডারী(রা:)এর ওরশজাত পুত্র সাজ্জাদানশীনে দরবার শাহজাদায়ে আজিজি,শাহসূফি সৈয়দ সাহাব উদ্দিন আল আজিজি,আল খিতাপচরী  আল মাইজভান্ডারী, এবং আজিজ ভান্ডার দরবার শরীফের গাউছিয়া ইউসুফ মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা শাহজাদা সৈয়দ শাহিনুর আজিজ,আল খিতাপচরী,আল মাইজভান্ডারী। 
ওরশ শরীফ উপলক্ষে আশেকানে আজিজিয়া ইউসুফিয়া যুব ফোরাম বাংলাদেশ এর উদ্যোগে নগরীর গাউছিয়া আই কেয়ার এন্ড ডক্টরস সেন্টার এর সহযোগিতায় সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়ে সুনামধন্য চিকিৎসক কর্তৃক ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। শেষে দোয়া মোনাজাত এবং তবারুক এর মধ্যে দিয়ে বার্ষিক ওরশ শরীফ সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ