1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চাঁদাবাজ যে দলেরই হোক না কেন পুলিশকে ধরিয়ে দিন বললেন শামা ওবায়েদ ইসলাম রিংকু - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

চাঁদাবাজ যে দলেরই হোক না কেন পুলিশকে ধরিয়ে দিন বললেন শামা ওবায়েদ ইসলাম রিংকু

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৭ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

দুর্নীতিবাজ, দখলবাজি, টেন্ডারবাজি, ও চাঁদাবাজীর সঙ্গে জড়িতদেরকে কোনো ভাবেই বরদাস্ত করা হবে না, তাই তারা যে দলেরই হোক না কেন, প্রয়োজনে পুলিশে ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম।
আজ (১১ জানুয়ারি) রবিবার বিকালে নিজ নির্বাচনী এলাকা সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৌলডুবি হাসান মাতুব্বরের বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নির্বাচন আসবে এবং চলে যাবে কিন্তু আমার সঙ্গে আপনাদের সম্পর্ক আত্মার সম্পর্ক এটা কখনোই যাবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবো।
শামা ওবায়েদ ইসলাম রিংকু আরও বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে সালথা ও নগরকান্দা প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। এমনকি রাস্তা নির্মাণ করা হবে, যা দুর্নীতির রাস্তার মতো হবে না। পাশাপাশি সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে, যাতে এখানকার মানুষকে চিকিৎসার জন্য আর অন্য কোথাও যেতে না হয়।
এটা কর্মীদের উদ্দেশ্যে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি টেন্ডারবাজি চাঁদাবাজি কিংবা দখলবাজের মত কোন অপরাধে জড়িত থাকে তবে তাকে তার চরম মূল্য দিতে হবে।

এ সময় সালতা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালন ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, সালটা উপজেলা বিএনপির মনির মোল্লা, নগরকান্দা যুবদল নেতা তৈবুর রহমান মাসুদ, বিএনপি নেতা হাসান মাতুব্বর, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ