1. admin@doinikbartamansongbadbd.com : admin :
২৫ মামলার আসামী মাদক সম্রাট আরমান গ্রেপ্তার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২৫ মামলার আসামী মাদক সম্রাট আরমান গ্রেপ্তার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ মাদকের ২৫ মামলার আসামী ও মাদক সম্রাট নামে খ্যাত আরমান আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার সন্ধার আগে পৌর শহরের কলেজ বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরমান পৌর শহরের রঘুনাথপুর মহল্লার মৃত শেখ আহম্মদ আলীর ছেলে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, আরমান আলী দীর্ঘদিন ধরে পীরগঞ্জ সহ আশ পাশের উপজেলায় মাদক ব্যবসা করে আসছে। পুলিশ তাকে একাধিকবার গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। কিন্তু জামিনে বেরিয়ে এসে তিনি আবার মাদক ব্যবসা শুরু করেন। তার নিয়ন্ত্রণে এলাকায় একটি মাদকের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। ২৫টি মাদক মামলা সহ দেশী অস্ত্রের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। বেশ কয়েকটি মামলার গ্রেপ্তারী পরোয়ানা এবং একটি মামলায় ২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী তিনি। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধার আগে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। বুধবার তাকে আদালতে তোলা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ