1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চট্টগ্রাম বোয়ালখালিতে বিনয়বাঁশী শিল্পগোষ্টীর ১৬তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বোয়ালখালিতে বিনয়বাঁশী শিল্পগোষ্টীর ১৬তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন 

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল  জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রাম জেলা বোয়ালখালী উপজেলায় নানান আয়োজনের মধ্যে দিয়ে লোক সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁসী শিল্পীগোষ্টীর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
গতকাল(১০ জানুয়ারি)শনিবার সকাল ১০টা হতে দিনব্যাপী বোয়ালখালি পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ড একুশে পদক প্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁসী জলদাসের সমাধি চত্বরে তাঁর স্বরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁসী শিল্পীগোষ্ঠীর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ঢোল বাদন,সংগীত,আবৃত্তি,ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
বিনয়বাঁসীর পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস”র” সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বোয়ালখালি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন-বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি সাংবাদিক অধীর বড়ুয়া, বিনয়বাঁসী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব জলদাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন-
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল,শিক্ষানুরাগী শর্মি বসু,শিক্ষানুরাগী সাগর নাথ,শম্ভু দত্ত, ননীগোপাল দাস।
উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন-বিনয়বাঁসী শিল্পীগোষ্টীর সদস্য এবং বাংলাদেশ টেলিভিশন ও বেতার কেন্দ্রের তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী বিধান দাস,কালিপদ দাস,অর্পিতা ঘোষ,আকাশ দাস,মোহিনী দাস,নন্দিনী দাস, শিল্পীদের তবলায় সহযোগিতা করেন-অনিক দাস,পার্কিশনে সহযোগিতায়-নীরব জলদাস।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সংগঠনের সদস্য বিমল জলদাস,দিলীপ দাস,পূনম দাস প্রমূখ। 
অতিথিবৃন্দের বক্তব্যে বলেন-বিনয়বাঁসী একজন গুণি ব্যক্তি,এ গুণীর গুণকীর্তন ছড়িয়ে ছিটিয়ে কিংবা সংরক্ষণ করার মানসে প্রতিষ্ঠিত বিনয়বাঁসী শিল্পীগোষ্ঠী একটি প্রতিষ্ঠানে রুপ লাভ করতে হবে, তাই সকলের আন্তরিকতা প্রধান্য দেওয়ার উদাত্ত আহবান জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ