1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালুটিকর মডেল একাডেমির শুভ উদ্বোধন! - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালুটিকর মডেল একাডেমির শুভ উদ্বোধন!

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি :

দেশের শিক্ষা ব্যবস্থার সংকটময় কালে আধুনিক প্রযুক্তিতে শিক্ষায় অভিজ্ঞতা সমৃদ্ধ মেধাবী শিক্ষার্থী তৈরীতে সিলেটের গোয়াইনঘাটে স্বপ্ন জয়ের দৃঢ় প্রত্যায় নিয়ে সালুটিকর ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সালুটিকর মডেল একাডেমির শুভ উদ্ভোধন করা হয়েছে।
শনিবার ১০ জানুয়ারি দুপুরে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন,সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথায় সীমাবদ্ধ না থেকে আমাদের শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত করে দেশের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। শিক্ষা ব্যবস্থাকে আর্থিক মুনাফার প্রতিষ্ঠান তৈরি না করে করে সেবার মনমানসিকতায় গুনগত মানের মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে হবে । আধুনিক প্রযুক্তি নির্ভর অভিজ্ঞতা সমৃদ্ধ শিক্ষায় শিক্ষিত করে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে, তবেই দেশ ও জাতি ও সমাজ উপকৃত হবে।প্রধান বক্তার বক্তব্যে হেলাল উদ্দিন আহমদ বলেন, যেকোনো ভালো কাজের মূল ভিত্তি হলো একতা। ঐক্যবদ্ব হয়ে কাজ করলে প্রতিষ্ঠানের সফলতায় কোনো বাধা সৃষ্টি হবে না। সালুটিকর মডেল একাডেমি সফলতার শীর্ষে পৌঁছাতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সালুটিকর মডেল একাডেমির চেয়ারম্যান সহকারী অধ্যাপক ফয়েজ আহমেদর সভাপতিত্বে ও ডিরেক্টর মোঃ ফয়েজ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সালুটিকর ডিগ্রি কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালেহ আহমদ, আংগারজুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমানুল্লাহ। পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত আলী। সালুটিকর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (ভূমি) মোঃ মনজুর আহমদ আতহার। গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাওলানা মুফতি আল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন, সালুটিকর ফাউন্ডেশনের কাযর্করী ও সাংগঠনিক পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ