1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নগরকান্দায় কৃষকলীগের সভাপতি সহ আওয়ামী লীগের ৫ নেতার পদত্যাগ করে বিএনপিতে যোগদান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নগরকান্দায় কৃষকলীগের সভাপতি সহ আওয়ামী লীগের ৫ নেতার পদত্যাগ করে বিএনপিতে যোগদান

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান সালথা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ও এর অঙ্গ সংগঠনের ৫ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন।

আজ শনিবার (১০ জানুয়ারী) দুপুরে উপজেলার কোটপাড় এলাকায় আয়োজন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সিদ্ধান্তের কথা জানান।
সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর হাতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।
পদত্যাগকারী নেতারা হলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিন্নাহ সরদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পান্নু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ওহিদুজ্জামান মান্দার, সিনিয়র সহ-সভাপতি জামিউল ইসলাম জামিল,ও সহ-সভাপতি বাকি মিয়া।
সংবাদ সম্মেলনে পাঁচজনই পৃথক লিখিত বক্তব্য পাঠ করেন, তারা জানান, আমরা কোনো ধরনের চাপ বা ভয়ভীতি ছাড়াই সম্পূর্ণ স্বপেণোদিত হয়ে নিজ পথ থেকে পদত্যাগ করছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সংগঠনের কাছে লিখিতভাবে আমাদের পদত্যাগ পত্র জমা দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের উপর অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু আপার রাজনৈতিক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে আমরা বিএনপিতে যোগদান করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ