1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ত্রিশালে করিম-বানু ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রিশালে করিম-বানু ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ বার পঠিত

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি

‘মানবতার পাশে-মানুষের কল্যাণে’ শ্লোগান কে ধারণ করে করিম-বানু ফাউন্ডেশনের আয়োজনে ময়মনসিংহের ত্রিশালে অসহায়, দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ত্রিশাল প্রেস ক্লাবের সামনে শীতবস্ত্র বিতরণী কার্যক্রমের উদ্ধোধন করেন ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব।

অসহায়, দরিদ্র ও শীতার্তরা করিম-বানু ফাউন্ডেশনের শীতবস্ত্র কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। সুবিধাভোগীরা এমন শীতের মাঝে শীতবস্ত্র পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং যারা এর ব্যবস্থা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আবেগ-আপ্লুত প্রতিবন্ধী জুবেদা খাতুন বললেন, এই শীতের মাঝে কম্বল ও বিরিয়ানির প্যাকেট পেয়ে অনেক উপকৃত হয়েছি। যাদের আয়োজনে এই জিনিসিগুলো পেলাম তাদের জন্য দোয়া রইল।

প্রতিবন্ধী পরিবারের নাসিমা বেগম বলেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। যারা আমাদের জন্য এমন আয়োজন করে কম্বল ও খাবার দিয়েছেন। শীতে অনেক কষ্ট করছিলাম, এখন কষ্ট অনেকটা কমে যাবে আলহামদুলিল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সদস্য ফয়জুর রহমান ফরহাদ, সহযোগী সদস্য এস এম মাসুদ রানা, রাকিবুল হাসান সুমন প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ