1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মধ্যনগরে সড়ক দুর্ঘটনা: অটো ইজিবাইক উল্টে প্রাণ গেল বৃদ্ধের - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মধ্যনগরে সড়ক দুর্ঘটনা: অটো ইজিবাইক উল্টে প্রাণ গেল বৃদ্ধের

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় যাত্রীবাহী অটো ইজিবাইক উল্টে ভুষন তালুকদার (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের গলইখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভুষন তালুকদার চামরদানী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চামরদানী ইউনিয়নের সাড়াকোনা মোড় থেকে ৮ জন যাত্রী নিয়ে একটি অটো ইজিবাইক মধ্যনগরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গলইখালী মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটো ইজিবাইকটি উল্টে যায়। এতে অটোর নিচে চাপা পড়ে ভুষন তালুকদার ও অটো ইজিবাইক চালক শহীদুল ইসলাম (৩৬) গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভুষন তালুকদারকে মৃত ঘোষণা করেন। আহত চালক শহীদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ সরকার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ