1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জামালগঞ্জে ইসলামী আন্দোলনের কর্মী ও সমর্থক সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামালগঞ্জে ইসলামী আন্দোলনের কর্মী ও সমর্থক সম্মেলন অনুষ্ঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ও সমর্থক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় জামালগঞ্জ শিক্ষক মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতী তাওহীদুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী সুনামগঞ্জ-১ আসনের আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এম সালমান আহমদ সুজন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান ছোটন।

এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওলানা আজিজুর রহমান, মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, ধর্মপাশা উপজেলা শাখার সহ-সভাপতি মুফতী জুবায়ের আলম, জামালগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শওকত আলী, জামালগঞ্জ উপজেলা দ্বীনি সংগঠনের সদর হযরত আলী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলী হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ইসলামী আন্দোলনের আদর্শ ও লক্ষ্য তুলে ধরে বলেন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

সম্মেলনে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলনের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

০৬.০১.২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ