1. admin@doinikbartamansongbadbd.com : admin :
তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত বিরামপুরের বোরো বীজতলা, চারা রক্ষায় মাঠে কৃষকদের প্রাণান্তকর লড়াই - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত বিরামপুরের বোরো বীজতলা, চারা রক্ষায় মাঠে কৃষকদের প্রাণান্তকর লড়াই

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পঠিত

তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়ে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধানের বীজতলা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে উত্তরাঞ্চলে জেঁকে বসা শীত ও কুয়াশার কারণে বড় আবাদ লক্ষ্যে প্রস্তুত করা অনেক বীজতলার চারা নষ্ট হয়ে যাচ্ছে। চারা রক্ষায় প্রচণ্ড শীত উপেক্ষা করে কৃষকরা মাঠে নেমে পড়েছেন। কেউ পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দিচ্ছেন, কেউ সেচ দিচ্ছেন, আবার কেউ কীটনাশক ও পুষ্টি উপাদান স্প্রে করছেন। কৃষকদের আশঙ্কা—এই বীজতলা নষ্ট হয়ে গেলে তাদের বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
নতুনকরে বীজতলা তৈরি করতে অতিরিক্ত সময় ও খরচ দুটোই বাড়বে।

দিনাজপুরআবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতার পরিমাণ প্রায় ৯০ শতাংশ।

বিরামপুর উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়নের কৃষক খাইবার আলী ও মশিউর রহমান জানান, একমন মিনিকেট ও হাইব্রিড বোরো আবাদ লক্ষ্যে তারা বীজতলা তৈরি করেছিলেন। তবে শুরু হওয়া শৈত্যপ্রবাহে প্রায় ৫ বিঘা জমির বীজতলার চারা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ক্ষতি কমাতে তারা প্রায় দুই হাজার টাকার পলিথিন কিনে বীজতলা ঢাকার চেষ্টা করছেন।

এ বিষয়ে বিরামপুর উপজেলা কৃষি অফিসের কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় জানান, উপজেলায় চলতি মৌসুমে বোরো আবাদ লক্ষ্যে প্রায় ১৫ হাজার ২৫০ হেক্টর জমির চাহিদা রয়েছে। এ জন্য বর্তমানে প্রায় ৭০০ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত রয়েছে।

শৈত্যপ্রবাহ জনিত ক্ষতি কমাতে কৃষকদের প্রতি বিশেষ পরামর্শ দিয়ে তিনি বলেন, “বীজতলা রক্ষার্থে ১০ লিটার পানিতে ৬০ গ্রাম পটাশ (কুইক বা ফাস্ট পটাশ), ৩০ গ্রাম থিওভিট এবং ২০ গ্রাম চিলেটেড জিংক মিশিয়ে স্প্রে করা যেতে পারে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী হালকা সেচ ও পলিথিন দিয়ে ঢেকে রাখলে চারা রক্ষা করা সম্ভব।

তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলে বোরো মৌসুমে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কৃষকরা দ্রুত সরকারি সহায়তা ও পরামর্শ জোরদারের দাবি জানিয়েছেন।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ