1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পাঁচবিবিতে কিডনি রোগে আক্রান্ত অসহায় শিশুর পাশে জামায়াতের এমপি প্রার্থী ফজলুর রহমান সাঈদ চিকিৎসা সহায়তায় ২০ হাজার টাকার চেক প্রদান! - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

পাঁচবিবিতে কিডনি রোগে আক্রান্ত অসহায় শিশুর পাশে জামায়াতের এমপি প্রার্থী ফজলুর রহমান সাঈদ চিকিৎসা সহায়তায় ২০ হাজার টাকার চেক প্রদান!

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামের এক অসহায় শিশু কিডনি জনিত জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করে আসছে। শিশুটির চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসা চালিয়ে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।

এমন মানবিক সংকটময় পরিস্থিতিতে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শিশুটির চিকিৎসা সহায়তায় ২০,০০০/- (বিশ হাজার) টাকার একটি চেক প্রদান করা হয়।

চেকটি ভুক্তভোগী শিশুর পিতা মোঃ মাহবুব ইসলামের হাতে তুলে দেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর–পাঁচবিবি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ ফজলুর রহমান সাঈদ।

চেক হস্তান্তরকালে মোঃ ফজলুর রহমান সাঈদ বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অসহায়, বিপন্ন ও নির্যাতিত মানুষের পাশে থাকার চেষ্টা করে। সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর উচিত এমন সংকটে আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো।

এসময় উপস্থিত ছিলেন—জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরার অন্যতম সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ তৌফিকুল ইসলাম সহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর উচিত সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এই সহায়তা অসহায় শিশুটির চিকিৎসায় কিছুটা হলেও আশার আলো জাগাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ